- বেড়েছে লেনদেনের পরিমাণ
- ডিএসইতে শীর্ষে পাওয়ার গ্রিড
- সিএসইতে শীর্ষে ফারইস্ট লাইফ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সোমবার ৪৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কমেছে ৪২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। দুই স্টকের সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়। আগের কার্যদিবস থেকে এদিন উভয় স্টকের লেনদেন পরিমাণও বেড়েছে।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, সোমবার দুই পুঁজিবাজারে ক্রয়ের চেয়ে বিক্রয় চাপ কিছুটা বেশি ছিল। ফলে এদিন ৪৬ দশমিক ৫৫ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এর মধ্যে ডিএসইর ৪৭ দশমিক ২১ শতাংশ এবং সিএসইর ৪৫ দশমিক ৯০ শতাংশ শেয়ার দর উত্থান। এদিন দুই স্টকের ৪১ দশমিক ৬৪ শতাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। এর মধ্যে ডিএসইর ৪১ দশমিক ৯১ শতাংশ এবং সিএসইর ৪১ দশমিক ৬৪ শতাংশ শেয়ার দর পতন। এদিন ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট, সিরামিক, জ্বালানি শক্তি, বিবিধ এবং সেবা আবাসন খাতের অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর এদিন উত্থান হয়েছে। অপরদিক বীমা এবং চামড়া খাতের অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর পতন হয়েছে।
দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে এক হাজার ৪৮৭ কোটি ৪৫ লাখ টাকা। আগের কার্যদিবস গত রোববার লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬১ কোটি ৮ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৭৮টির, কমেছে ১৫৮টির এবং পরিবর্তন হয়নি ৪১টির দর। এদিন টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো, পাওয়ার গ্রিড, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ফরচুন সুজ, লার্ফাজ-হোল্ডসিম, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস, জিপিএইচ ইস্পাত, সাইফ পাওয়ারটেক।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯৪ দশমিক ১৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২৭ দশমিক ৪২ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৬০৬ দশমিক ৫৪ পয়েন্টে ও ১ হাজার ৪৮০ দশমিক ৬৮ পয়েন্টে।
অপর পুঁজিবাজার সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮৩ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৪০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া ৩০৫টির কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪০টির, কমেছে ১২৭টির এবং পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির। এদিন টাকার অংকে সিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জিবিবি পাওয়ার, পাওয়ার গ্রিড, লার্ফাজ-হোল্ডসিম, বসুন্ধরা পেপার, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৬৬ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৭৭ দশমিক ৭৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১৩ দশমিক ৭৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১২৩ দশমিক ৭০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১০১ দশমিক ৯১ পয়েন্ট ও সিএসআই সূচক ১২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫১৯ দশমিক ২৩ পয়েন্টে, ১৪ হাজার ৩০০ দশমিক ৬০ পয়েন্টে, ১২ হাজার ৩০০ দশমিক ১৫ পয়েন্টে ও ১ হাজার ২৬৮ দশমিক ৯১ পয়েন্টে।য়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির।
আনন্দবাজার/শহক








