মহামারি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে চলতি বছরের মে মাসের শেষ সময় পর্যন্ত অধিকাংশ এয়ারলাইন্স কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। সোমবার (১৬ মার্চ) বৈশ্বিক বিমান চলাচল পরামর্শ সংস্থা সিএপিএ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
সিএপিএ এই বিজ্ঞপ্তিতে জানায়, কোভিড-১৯ ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। বাতিল হয়ে যাচ্ছে অধিকাংশ ফ্লাইট। যার ফলে অনেক এয়ারলাইন্স দেউলিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কেবল বিশ্বের সব সরকার এবং গোটা শিল্পের পদক্ষেপই এই বিপর্যয় এড়াতে পারে।
সিপিএ বিজ্ঞপ্তিটিতে আরও জানায়, বর্তমানে যে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে তাতে যাত্রীর পরিমাণ তুলনামূলক খুবই কম। অগ্রীম বুকিংয়ের অধিকাংশ বাতিল করা হচ্ছে। আর নতুন করে বিশ্বব্যাপী সরকারগুলো ফ্লাইটকে নিরুৎসাহিত করছে। ফ্লাইটের চাহিদাও কমে গেছে। যার ফলে এই শিল্পের ভবিষ্যতে ঝুঁকিতে রয়েছে এবং ফ্লাইট পরিচালনায় প্রতিযোগিতা কমে যাবে। যার ফলে শুধুমাত্র সরকার সমর্থিত এয়ারলাইন্সগুলোই টিকে থাকবে বাজারে।
আনন্দবাজার/তা.তা








