শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্রভাতি ইন্স্যুরেন্সের উদ্যোক্তা জোয়ার্দার নওশের আলী শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
এ তথ্য জানা যায় ডিএসই সূত্রে।
সূত্র জানায়, নওশের আলী প্রভাতি ইন্স্যুরেন্সের ১ হাজার শেয়ার ক্রয় করবে। এই উদ্যোক্তা আগামী ২৯ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
উল্লেখ্য, প্রভাতি ইন্স্যুরেন্সের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০.১৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩.২৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৬.৫৭ শতাংশ শেয়ার রয়েছে।
আনন্দবাজার/এফআইবি








