দিনাজপুরে ধান সংগ্রহে লটারি
প্রকাশ:

বিস্তারিত
দিনাজপুরের পার্বতীপুরে সরকারি খাদ্য গুদামে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গত রবিবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. হাফিজুল ইসলাম প্রামানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুজ্জামান প্রমুখ।
পার্বতীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফান আলী বলেন, ২৭ টাকা কেজি দরে উপজেলার ৪৭৫ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৫৭৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। আমন ধান সংগ্রহে লটারির মাধ্যমে ৪৭৫ কৃষক নির্বাচন করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারী এ সংগ্রহ অভিযান চলবে।
আনন্দবাজার/এম.আর







