প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে ভারতে। প্রাণঘাতী ভাইরাসটির উৎস দেশ চীনের পরই এর অবস্থান। বর্তমানে চীনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮২ হাজার ৯২৬ জন। ঠিক তার পরের স্থানেই রয়েছে ভারত। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় চীনে যেখানে আক্রান্ত হয়েছেন মাত্র ৭ জন, সেখানে ভারতে ৩ হাজার ৭৬৩ জন আক্রান্ত হয়েছেন। দেশটির করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা দেখেই সেটা বুঝা যায়। ওই দিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী দেশটিতে চার হাজার ২১৩ জন সংক্রমণের শিকার হয়েছিলেন, যা এখন পর্যন্ত রেকর্ড।
গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ১৩৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ২ হাজার ৫৫১ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৭০ শতাংশেরই অন্য আরও রোগ ছিল।
একই সঙ্গে দেশটিতে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এ পর্যন্ত ২৬ হাজার ৪০০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আনন্দবাজার/এস.কে








