ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. অন্যান্য

কলকাতায় গিয়ে শাকিবকে নিয়ে যা বললেন বুবলী

প্রকাশ:১৮ ফেব্রুয়ারি, ২০২৪ সময় ৭:৩৫ পিএম

বিস্তারিত

কলকাতায় শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার টিজার প্রকাশিত হয় গত শনিবার। টিজার প্রকাশ অনুষ্ঠানে কলকাতার অন্য সব অভিনয়শিল্পী ছাড়াও ছিলেন বুবলী।

উক্ত অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বুবলী বলেন, তাঁর কাজে সব সময় শাকিব খানের শুভকামনা ও ভালোবাসা থাকে।

‘ফ্ল্যাশব্যাক’ দিয়ে টলিউডে অভিষেক হচ্ছে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শবনম বুবলীর। যেখানে কলকাতার অভিনেতা সৌরভ দাস, কৌশিক গাঙ্গুলি ও রজতাভ দত্তের সঙ্গে পর্দায় ঝড় তুলেছেন এই অভিনেত্রী।

পশ্চিমবঙ্গের এক গণমাধ্যমের সাংবাদিক বুবলীর কাছে জানতে চান, কলকাতায় প্রথম সিনেমায় অভিনয়ের আগে শাকিব খানের কাছে থেকে কোনো পরামর্শ বা উপদেশ পেয়েছেন কি না? জবাবে বুবলী বলেন, আসলে ওনার শুভকামনা, ভালোবাসা সবসময়ই থাকে। কারণ আমার ক্যারিয়ার শুরু হয়েছে তার হাত ধরে।

বুবলি জানান, শাকিব খানের মাধ্যমেই আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু। তিনি অনেক কিছুই আমাকে দেখিয়েছেন শিখিয়েছেন। আমি টানা পাঁচ বছর তার সঙ্গেই তো কাজ করেছি, আর এখন তো পরিবারের অংশ। তাই সেখান থেকে শুভকামনা ও ভালোবাসা থাকে সব সময়।

এছাড়া শাকিব খান সিনেমার পোস্টার আর টিজার দেখেছেন কি না, এমন প্রশ্নে বুবলী বললেন, টিজার তো মাত্রই রিলিজ হলো, তিনি পোস্টার দেখেছেন এবং ভীষণই পজিটিভ, উনি কাজের ব্যাপারে সব সময় ইতিবাচক থাকেন। এসময় শাকিব খানের আসন্ন ‘দরদ’ সিনেমার পোস্টার দেখেছেন জানিয়ে বুবলী বলেন, আমিও তার দরদের পোস্টার দেখেছি, খুবই ভালো হয়েছে। আর এখন তো তিনি যুক্তরাষ্ট্রে রাজকুমারের শুটিং করছেন। ব্যাক টু ব্যাক ভালো কাজ আসছে। তার জন্যও অনেক শুভকামনা।

প্রসঙ্গত, ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের খায়রুল বাসার নির্ঝর। কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী, সিদ্ধার্থ ও অমিত ব্যানার্জি। সংগীত পরিচালনা করেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন কলকাতার নারায়ণ চ্যাটার্জি ও বাংলাদেশের কাজী জাফরিন। আগামী মে মাসে ছবিটি ঢাকা, কলকাতাসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার কথা।

ট্যাগ

  • কলকাতা
  • বুবলী
  • শাকিব

এ বিভাগের আরো খবর

সব খবর
—

Get 50 Free Chips at Casino

৪ ফেব্রুয়ারি, ২০২৬

খালেদা জিয়ার স্মরণে ঢাবি ছাত্রদলের শোকবই উন্মুক্ত

৪ জানুয়ারি, ২০২৬

দুই উপদেষ্টার সাথে ভারত ফেরত হাইকমিশনারের বৈঠক

৩০ ডিসেম্বর, ২০২৫

আবারও নির্বাচনী মাঠে ফিরলেন মাসুদুজ্জামান

১৯ ডিসেম্বর, ২০২৫

১৩ বছর পর ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন

১৭ ডিসেম্বর, ২০২৫

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান নাহিদের

১৪ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদির ছবি আঁকা হেলমেটে আশিক চৌধুরীর জাম্প

১৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপি থেকে জামায়াতে গেলেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

১৩ ডিসেম্বর, ২০২৫
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • —

    Get 50 Free Chips at Casino

  • খালেদা জিয়ার স্মরণে ঢাবি ছাত্রদলের শোকবই উন্মুক্ত

  • দুই উপদেষ্টার সাথে ভারত ফেরত হাইকমিশনারের বৈঠক

  • আবারও নির্বাচনী মাঠে ফিরলেন মাসুদুজ্জামান

  • ১৩ বছর পর ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন

  • ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান নাহিদের

  • ওসমান হাদির ছবি আঁকা হেলমেটে আশিক চৌধুরীর জাম্প

  • বিএনপি থেকে জামায়াতে গেলেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

  • শিক্ষা ক্যাডারের ২৭০৬ জন কর্মকর্তা পেলেন পদোন্নতি

  • ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

  • জয়পুরহাটে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষকদলের মানববন্ধন

  • জয়পুরহাটে বিএনপি নেতার ব্যক্তিগত উদ্যোগে- ৫শ' দরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ

  • জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় জায়ামাত নেতার মৃত্যু

  • সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আগেই ছিলাম ভালো!

  • জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজের ৫দিনব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

  • মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক কমিটির প্রথম সভা

  • খোকার লাশ

  • পশ্চিম মামুদপুর আবাসিক সোসাইটির কার্যকরী কমিটি গঠন

  • দরিয়া-ই-নূর’ কোথায় জানে না আহসান মঞ্জিল জাদুঘর কর্তৃপক্ষ

  • এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং ও পিআর প্রধান হলেন সালাহউদ্দিন মামুন

  • সংবাদপত্রের ওপর আক্রমণ সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টার প্রেস উইং

  • হিজবুল্লাহর বৃষ্টির মতো রকেট হামলা : দিশেহারা ইসরাইল

  • জাতিসংঘ মহাসচিবকে ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা