টানা কয়েকদিনের অভিযানের পর অস্বাভাবিক বেড়ে যাওয়া আদার দাম কিছুটা কমলেও তা বেশি দিন স্থির হয়নি। অভিযানের পর সাড়ে তিনশ টাকা থেকে কমে কেজি ১৫০ টাকায় চলে আসে। তবে সপ্তাহ না ঘুরতেই ফের বাড়তে শুরু করেছে আদার দাম।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে কেজিতে দাম বেড়ছে ৫০ টাকা পর্যন্ত। শুধু আদাই নয় পাশাপাশি গত এক সপ্তাহে বেড়েছে বড় দানার মশুর ডাল, জিরা, বয়লার মুরগি ও শুকনা মরিচের দাম।
আজ রোববার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি আদার কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকা। যা এক সপ্তাহ আগেও ছিল ১৪০ থেকে ১৫০ টাকায়। আর রোজার শুরুর দিকে ছিল ২৫০ থেকে ৩০০ টাকা। দেশি আদার দাম বাড়লেও সপ্তাহের ব্যবধানে আমদানি করা আদার দাম অপরিবর্তিত রয়েছে। আমদানি করা আদার কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকা। অবশ্য রোজা শুরুর আগে এ আদার কেজি ৩৬০ টাকা পর্যন্ত উঠেছিল।
সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) তথ্যেও সপ্তাহের ব্যবধানে দেশি আদার দাম বাড়ার চিত্র উঠে এসেছে। তবে সপ্তাহের ব্যবধানে কমেছে আমদানি করা আদার দাম।
টিসিবির তথ্য অনুযায়ী, খুচরা বাজারে দেশি আদার দাম সপ্তাহের ব্যবধানে ৮ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমদানিকরা আদার কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা। সপ্তাহের ব্যবধানে আমদানি করা আদার দাম কমেছে ২১ শতাংশ।
দশমিক ৭৬ শতাংশ। বয়লার মুরগির দাম বেড়েছে ৩০ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া দেশি শুকনা মরিচের দাম ১৮ দশমিক ১৮ শতাংশ এবং আমদানি করা আদার দাম ১৫ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।
আনন্দবাজার/শহক








