ভারত থেকে পেঁয়াজ আসায় ক্ষতিরমুখে দেশের হাজার হাজার পেঁয়াজ চাষি। ক্ষতির কারণ হিসেবে ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্তকেই দুষছেন চাষীরা। এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেছেন, কোনোভাবেই কৃষককে ক্ষতির মুখে ফেলবেন না তারা।
তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কৃষকের পাশাপাশি দেখতে হয় ভোক্তার দিকটাও। হয়ত রমজানের কারণে আমদানি করা হয়েছে তবে অবশ্যই কৃষক যাতে লাভবান হয় সেটি দেখা হবে। বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু পেঁয়াজ আমদানির অনুমতি দেয় না। সেটা কৃষি মন্ত্রণালয় যদি চায় বন্ধ করতে তাহলে তারা এটা করতে পারে।
এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলছেন, দাম খুব বেশি কমেনি তবে লাভ কম পাচ্ছেন কৃষক। রোজার আগে কিছু আমদানিকারককে অনুমতি দেয়া হয়েছে। পেঁয়াজ এসেছে ভারত থেকে। দাম খুব বেশি কমেনি তবে লাভ কম পাচ্ছেন কৃষক।
আনন্দবাজার/টি এস পি








