- পতনে শীর্ষে ওয়ান ব্যাংক, এনআরবি কমার্শিয়াল
- দর বেড়েছে ব্র্যাক ও শাহজালালে
সব ধরনের সূচক পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। গতকাল মঙ্গলবার পুঁজিবাজারে লেনদেনে অংশ নেয়া ৬৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরপতন হয়েছে। এদিন ব্যাংক খাতের ৭১ দশমিক ৮৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দরপতন হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে ব্যাংক খাতের ৩২টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে শেয়ার দরপতন হয়েছে ২৩টির বা ৭১ দশমিক ৮৫ শতাংশ, বেড়েছে ২টির বা ২ দশমিক ২৫ শতাংশের। বাকী ২১ দশমিক ৯০ শতাংশ ব্যাংক শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দরপতন শীর্ষে উঠে আসে দুই ব্যাংক। প্রতিষ্ঠান দুইটি হলো- ওয়ান ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক। ব্যাংক দুটির শেয়ার দরপতন হয়েছে ১ দশমিক ১০ টাকা করে। এদিন ওয়ান ব্যাংকের লেনদেন হয়েছে ১২৪ কোটি ৯১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার। পাশাপাশি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লেনদেন হয়েছে ১১ কোটি ৭৪ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার।
শেয়ার দরপতনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ডাচ্ বাংলা ব্যাংক। এ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে দশমিক ৫০ টাকা। এদিন লেনদেন হয়েছে ২ কোটি ৫৩ লাখ ২৪ হাজার টাকা। শেয়ার দরপতনের ৩য় অবস্থানে রয়েছে চার ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ব্যাংকগুলো শেয়ার দরপতন হয়েছে দশমিক ৪০ টাকা করে। শেয়ার দরপতনের ৪র্থ অবস্থানে রয়েছে চার ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো- এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।
ব্যাংকগুলো শেয়ার দরপতন হয়েছে দশমিক ৩০ টাকা করে। শেয়ার দরপতনের ৫ম অবস্থানে রয়েছে সাত ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো- সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মাকেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকগুলো শেয়ার দরপতন হয়েছে দশমিক ২০ টাকা করে। শেয়ার দরপতনের ৬ষ্ট অবস্থানে রয়েছে পাঁচ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো- আল আরাফাহ ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক ও রূপালী ব্যাংক। ব্যাংকগুলো শেয়ার দরপতন হয়েছে দশমিক ১০ টাকা করে।
অপরদিকে শেয়ার দর বেড়েছে দুটি ব্যাংকের। প্রতিষ্ঠানগুলো হলো- ব্র্যাক ব্যাংক ও শাহজালাল ইসলামি ব্যাংক। এদিন ব্র্যাক ব্যাংকের শেয়ার দর উত্থান হয়েছে দশমিক ৫০ টাকা। শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার দর উত্থান হয়েছে দশমিক ১০ টাকা। এছাড়া এদিনে শেয়ার দর অপরিবর্তিত রয়েছে সাত ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো- এশিয়া ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও উত্তরা ব্যাংক।
আনন্দবাজার/শহক








