মুখমণ্ডলে দুই মুখ নিয়ে জন্ম নিয়েছিল শিশুটি। চিকিৎসা বিজ্ঞানে এটি একটি বিরলতম ঘটনা। তবে অস্ত্রোপচার করে শিশুটির দ্বিতীয় মুখ বাদ দিয়ে দিলেন চিকিৎসকেরা। অস্ত্রোপচার করার ফলে শিশুটি ফিরে পেল একটি স্বাভাবিক মুখ। ১৯০০ সাল থেকে এ পর্যন্ত মোট ৩৫টি শিশুর ক্ষেত্রে এমন বিরল ঘটনা ঘটেছে।
শিশুটির দ্বিতীয় মুখে একটি ঠোঁট ছাড়াও একটি জিহবা এবং ছয়টি দাঁত ছিল। শিশুটির খাওয়ার সময় দ্বিতীয় জিহবাটি সাধারণ জিহবার মত নড়াচড়া করতো। এই মুখ শিশুটির খাওয়া ও নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা সৃষ্টি না করলেও এই সমস্যার কারণে শিশুটি নিজের নিচের ঠোঁট নাড়াতে অসুবিধা হচ্ছিল।
সায়েন্স অ্যালার্টের রিপোর্ট মতে, গর্ভাবস্থার চূড়ান্ত পর্যায়ে স্ক্রিনিং রিপোর্ট দেখে চিকিৎসক ধারণা করেছিল শিশুটির ডান গালে টিউমার জাতীয় অতিরিক্ত মাংসপিণ্ড থাকতে পারে। আল্ট্রা সাউন্ড করেও এই সমস্যা সম্পর্কে তখন কিছু বোঝা যায়নি।
জন্মের পর দেখা গেছে, শিশুটির মুখমণ্ডলে দুটো মুখ। শিশুটির বয়স ছয়মাস হওয়ার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। তারা দ্বিতীয় মুখটি অস্ত্রোপচার করে বাদ দিয়ে বলেন, এটা অনেকটা পোকা ধরা দাঁত বাদ দেওয়ার মতো ঘটনা। অস্ত্রোপচারের পরসুস্থ আছে শিশুটি।
আনন্দবাজার/তা.তা








