মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো হুমকি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বের হয়ে যাওয়ার।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার দেশ ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে ভাবছে।
ডব্লিউএইচও এর পূর্বে করোনা সংক্রমণ প্রতিরোধের পূর্বেই লকডাউন প্রত্যাহারের ঝুঁকি নিয়ে সতর্ক করেছিল ব্রাজিল সরকারকে। তারপরই ‘ব্রাজিলের ট্রাম্প’ খ্যাত এই প্রেসিডেন্ট এমন হুঁশিয়ারি দিলেন।
ডব্লিউএইচও’র বিরুদ্ধে ‘রাজনৈতিক’ আচরণ এবং 'আদর্শিক' পক্ষপাতের অভিযোগ এনে বলসোনারো জানান, জাতিসংঘের এই অঙ্গ সংগঠনটি তাদের এরকম আচরণ পরিবর্তন না করলে ব্রাজিলের পক্ষে তাদের সঙ্গে আর কাজ করা সম্ভব হবে না।
আনন্দবাজার/এস.কে








