বাড়ির পরিচারিকাকে চুমু খাওয়ার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রাকে পেটালেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিয়মিতই মজার মজার টিকটিক ভিডিও বানিয়ে আপলোড করেন শিল্পা। সম্প্রতি এমনি একটি ভিডিও আপলোড করেছেন তিনি।
ওই ভিডিওতে দেখা যায়, ঘর গোছাচ্ছেন শিল্পা। এ সময় চুমু খেতে চাইছেন তার স্বামী। কিন্তু শিল্পা বলেন, এখন কাজের সময় এসব করো না। তখন বাড়ির পরিচারিকা বলেন, ঠিক বলেছেন ম্যাডাম। এটা আমি স্যারকে বোঝাতেই পারি না।
তারপরই স্বামীকে মারধর শুরু করেন শিল্পা শেঠি। ওই ভিডিওতে কাজের মেয়েটিও সেজেছেন শিল্পা নিজে।
ভিডিওটি আপলোড করে শিল্পা লেখেন, নজর হাটি, দুর্ঘটনা ঘটি। সাচ্চাই পাতা চলনে পর, পিট গেয়ে হামারে পতি।
আনন্দবাজার/টি এস পি








