কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির গবেষণা ইউনিট ফিউচারওয়ে থেকে ছাঁটাই করা হবে ৬শ জনকে।
চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে ফিউচারওয়ে জানায়, নানা বাধার মুখে মার্কিন বাজারে মন্দার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আয় ও মুনাফা কমে যাওয়ায় ব্যয় কমাতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা হয়।
প্রাথমিক ছাঁটাই তালিকায় ৬শ কর্মী থাকলেও এ সংখ্যা আরো বাড়তে পারে। হুয়াওয়ের বিবৃতিতে বলা হয়, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যদ্বন্দ্বের কারণেই মার্কিন বাজারে পণ্য বিক্রি কমেছে।
সম্প্রতি মার্কিন বাজারে হুয়াওয়ের পণ্য বিক্রিতে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।








