সপ্তাহের প্রথম কার্যদিবসে (রোববার) মূল্য সূচকের ব্যাপক দরপতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬০ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৯ পয়েন্টে। যা গত ৭ বছরে সর্বনিম্ন।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইএস সূচক ৩১ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯২৬ পয়েন্টে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক কমেছে ৩.৪৯ শতাংশ বা ৪৮ পয়েন্ট।
ডিএসইতে আজ শেয়ার লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ৬৯ লাখ টাকার। যা গত কার্যদিবস তুলনায় ৩৫ কোটি ৭২ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪০৯ কোটি ৪২ লাখ টাকা।
আজ ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৩৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।
দেশের দ্বিতীয় বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ১৫৩ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আনন্দবাজার/তা.তা








