নওগাঁর মহাদেবপুরে উফশী আউশ ধান চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থবছরে খরিপ- ১/২০২২-২০২৩ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
গত রবিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ২ হাজার ১শ’ কৃষকের মাঝে ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম রবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভোদন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি। এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যাপক হাফিজুল হক বকুল, উপজেলা কৃষক লীগের সভাপতি অমিত ব্যানার্জী বাপ্পি, উপসহকারী কৃষি কর্মকর্তা মকিম উদ্দিন দেওয়ান প্রমুখ।








