আমাকে হত্যা করো নির্মম খুনীর আত্মাটি তোমার শরীরে ঢোকাও ঘষে ঘষে তীক্ষ্ণতর করো ক্ষীপ্র তলোয়ার মজবুত ম্যানিলা রশিতে বাঁধো হাত, পা ও পাঁজর বেঁধে ফেলো চোখ, চোখের দৃষ্টি উদাম শরীরটাকে টেনে নিয়ে যেতে থাকো জেরুসালেমের ধু ধু সীমান্তের ওপাড়ে যেখানে ছোট বাবলা আর কিছু ক্যাকটাস ফুল ফোটার আগেই মৃতপ্রায় সেইখানে.... করোনার করুনা করো না ভাই... হত্যাকে সুক্ষ্ণ কারুকাজ ভেবে হত্যাকে সিরফ বিনোদন ভেবে ছুরিতে নির্লিপ্ত আঙ্গুল ছোঁয়াও কেটে ফেলে শিরা ও ধমনী দিগন্ত বিস্তৃত হাসিতে চিৎকার করো- ‘দিল্লি হনুজ দূর অস্ত’! মিশমিশে কালো আঙ্গুর বাগানের কাছে যে স্বপ্ন ঝুলে আছে যে স্মৃতি জমানো কার্তুজে বহুকাল নিশানের রঙিন আলোয় যে শিশুর মুখ উজ্জ্বল ছিল উন্মাদ মায়ের বোরখায় যার রক্ত লেগে আছে তুমি সেই মায়ের পায়ের পাশে আমাকে শোয়াও...... জানি ঘুম ভাঙ্গবার আগে মূলত জেগে থাকে মানুষেরই লাশ!আমাকে হত্যা করো
আসাদুল হক খোকন
কবিতা
প্রকাশ:








