মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক রোবট। এই রোবটের সহায়তায় প্রতিদিন চার হাজার পাঁচশত লিটার সেনিটাইজার ছিটানো হয়। ইতিমধ্যে জীবাণু মুক্তকরণে বাড়ানো হয়েছে রোবটের সংখ্যাও।
পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের পরিবেশ সংরক্ষণ ও মহামারি নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক হাসান আল শুআইরি জানিয়েছেন, ‘পবিত্র দুই মসজিদ ও এর প্রাঙ্গণ জীবাণুমুক্তকরণে পরিচালনা পরিষদ সর্বাত্মকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধমূল ব্যবস্থা বাস্তবায়নে সর্বাধিক গুরুত্বারোপ করা হচ্ছে।’
ওমরাহ পালনকারী এবং নামাজ আদায়কারীদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পরিবেশ তৈরিতে পরিচালনা পরিষদ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার ব্যবহার করছে।
আল শুআইরি আরও জানান, পরিবেশ সুরক্ষা ও জীবাণুমুক্ত করণে স্বয়ংক্রিয় স্মার্ট রোবট ব্যবহার করা হচ্ছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন রোবট ব্যবহারের কারণে করোনা প্রতিরোধে বেশ ভূমিকা পালন করছে। কোনো ধরনের সাহায্য ছাড়াই একাধারে ৮ ঘণ্টা কাজ করতে পারে।
তাছাড়া মহামারি করোনা প্রতিরোধে সব পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়।
আনন্দবাজার/এফআইবি








