ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান এর উদ্যোগে এবং হেইজ এন্ড হায়ারের এমডি সাখাওয়াত শামীম এর ব্যবস্থাপনায় নারী শিক্ষায় অগ্রগামী, বাল্যবিয়ে ও ইভিটিজিং প্রতিরোধে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকালে কলেজ চত্ত্বরে ৫০ ছাত্রীদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
এসময় আরো উপস্থিত ছিলেন, ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক গোলাম মোস্তফা, পরিকল্পনা মন্ত্রণালয়ের সদস্য কাউছার আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান খান মাসুম, অধ্যক্ষ মোস্তাক আহাম্মদ প্রমুখ।








