প্রতিদিন খেজুর খাওয়ার যত গুণ
প্রকাশ:

বিস্তারিত
পুষ্টিমান ও অসাধারণ কিছু ঔষধিগুণে সমৃদ্ধ খেজুর। চিকিৎসাবিজ্ঞানে বলা হয়েছে, সারা বছর খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়া এতে রয়েছে প্রাণঘাতী রোগ নিরাময়ের ক্ষমতা। তো চলুন জেনে নেই খেজুরের কিছু ঔষধি গুণাগুণ :
১. রুচি বাড়াতে সাহায্য করে খেজুর। নিয়মিত খেজুর খেলে রুচি ফিরে আসবে।
২. তুলনামূলকভাবে শক্ত খেজুরকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সেই পানি খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
৩. প্রতিদিন খেজুর খেলে হৃদপিণ্ডের সমস্যা দূর হয়। সারা রাত খেজুর পানিতে ভিজিয়ে সকালে পিষে খাওয়ার অভ্যাস হার্টের রোগীর সুস্থতায় কাজ করে।
৪. খেজুরে রয়েছে ভিটামিন-এ, ফলে এই ফল দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল বিদ্যমান। যা অনেক রোগ নিরাময় করে থাকে।
৫. তাৎক্ষণিকভাবে দেহে এনার্জি সরবরাহের ক্ষেত্রে খেজুরের তুলনা নেই। শরীর খুব দুর্বল লাগছে অথবা দেহে এনার্জির অভাব হচ্ছে? তাহলে ঝটপট খেয়ে নিন খেজুর। ।
৬. বিভিন্ন ক্যান্সার থেকে শরীরকে সুস্থ রাখতে ভূমিকা পালন করে খেজুর। খেজুর লাংস ও ক্যাভিটি ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখতে সাহায্য করে।
৭. খেজুরে রয়েছে স্যলুবল এবং ইনস্যলুবল ফাইবার ও বিভিন্ন ধরণের অ্যামিনো অ্যাসিড, যা সহজে খাবার হজমে সহায়তা করে।
৮. খেজুরে রয়েছে ডায়েটরই ফাইবার, যা কলেস্টোরল থেকে মুক্তি দেয়। ফলে ওজন বেশি বাড়ে না। সঠিক ওজনে দেহকে সুন্দর রাখা যায়।
৯. খেজুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি পক্ষঘাত এবং সব ধরনের অঙ্গপ্রত্যঙ্গ অবশকারী রোগের জন্য খুবই উপকারী।
১০. খেজুরে আছে প্রচুর পরিমাণে আয়রন। প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস দেহের আয়রনের অভাব পূরণ করে এবং রক্তস্বল্পতা রোগের হাত থেকে রক্ষা করে।
আনন্দবাজার/টি এস পি







