সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের এক বৈঠক হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক শিল্প রপ্তানিতে সহযোগিতা চেয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রদূতকে মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের মানুষের ওপর অর্থনৈতিক প্রভাব পড়ছে। বিশেষ করে পোশাক শিল্পের অনেক ক্ষতি হয়েছে এবং হচ্ছে।
আনন্দবাজার/এস.কে








