সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ মন্তব্য করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে পূর্ব এশিয়ার উপদ্বীপ কোরিয়ার মতো দ্বিখণ্ডিত করতে চান। ইউক্রেনের এ সামরিক কর্মকর্তা এ খণ্ডন রোধে গেরিলা যুদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।
গতকাল রবিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন বুদানভ। তিনি জানান, কোরিয় উপদ্বীপকে ভেঙে যেভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়া করা হয়েছে, পুতিনও ইউক্রেনকে সেভাবে দ্বিখণ্ডিত করতে চান। শুধু যে বিভক্তি তা নয়, মস্কো চায় ইউক্রেন যেন তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে পরিণত হয়।
তবে তাদের এই চাওয়া পূরণ হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন কিরিলো বুদানভ। খণ্ডন রোধে প্রয়োজনে গেরিলা যুদ্ধ পরিচালনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ান বাহিনীকে প্রতিহত করবে বলে জানান তিনি।
আনন্দবাজার/টি এস পি








