বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাথে সব রকমের সম্পর্ক শেষ করার ঘোষণা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন।
করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকেই এধরণের হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। এবার আনুষ্ঠানিকভাবেই তিনি এ ঘোষণা দিলেন।
ট্রাম্প জানান, জরুরিভাবে নিজেদের সংস্কারে তারা (ডব্লিউএইচও) আমাদের অনুরোধ রাখতে পারেনি। আমরা আজ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমাদের সকল সম্পর্ক শেষ করছি। সেখানে করা অর্থায়নের টাকা ফেরত নিয়ে এসেএসের বিশ্বের যেসব জায়গায় মানুষের স্বাস্থ্যের উন্নয়নের দরকার সেখানে খরচ করা হবে।
এ ছাড়া তিনি করোনাভাইরাস ইস্যুতে জবাব চেয়ে বলেন, এই ভাইরাসের ব্যাপারে সারাবিশ্বের কাছে চীনকে জবাবদিহিতা করতে হবে। করোনাভাইরাসের ব্যাপারে চীনের কাছে যেসব তথ্য ছিল তা তারা ঠিকমতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়নি। বিশ্বকে 'বিভ্রান্ত' করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চাপ প্রয়োগ করেছিল চীন।
আনন্দবাজার/তা.তা








