যেন থাই চাইছে না সারাবিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস। দিন দিন সংক্রমণ বেড়েই চলেছে। ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই লাখ ৩৬ হাজার ২৭৮ জন করোনা আক্রান্ত হয়েছে। একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড এটি। একই দিনে সারাবিশ্বে ৫৩১০ জন মারা গেছেন।
চলতি মাসের শুরু থেকেই করোনা সংক্রমণে হঠাৎ দ্রুত ঊর্ধ্বগতি শুরু হয়। জুলাইয়ের প্রথম ১১ দিনের মধ্যে সাতদিনেই দৈনিক নতুন রোগী শনাক্তের হার ২ লাখ ছাড়িয়েছে। বাকি চারদিন ছিল ২ কিছুটা নিচে। তবে গড় হিসাব করলে প্রতিদিন আক্রান্ত হয়েছে অন্তত দুই লাখ মানুষ।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে যে দুই লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে এর উল্লেখযোগ্য সংখ্যক সংক্রমণের ঘটনা ঘটেছে কয়েকটি দেশে। এর মধ্যে রয়েছে শীর্ষ সংক্রমিত তিন দেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারত।
সারাবিশ্বে করোনা শনাক্ত মানুষের সংখ্যা ১ কোটি সাড়ে ২৬ লাখ ছাড়িয়ে গেছে। শনিবার সকাল আটটা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২৬ লাখ ২৩ হাজার ৬৯৮ জন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৬২ হাজার ৭০৫ জন। সুস্থ হয়েছেন ৭৩ লাখ ৩২ হাজার ৪৭৪ জন।
আনন্দবাজার/এস.কে








