দীর্ঘ ৪৫ বছর পরে বাড়ি ফিরেছেন ৭০ বছরের এক বৃদ্ধা। কিন্তু এতদিন পর বাড়ি ফিরে আসার পরেও তাকে গ্রহণ করেনি তার পরিবার । মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে তার স্ত্রী সন্তান। এখন ওই বৃদ্ধ কোয়ারেন্টাইন সেন্টারে আশ্রয় নিয়েছে।
১৯৭৫ সালে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন ভারতের উত্তরকাশির জেস্টওয়াডি গ্রামের সুরত চৌহান। হিমাচলের একটি আপেল বাগানে কাজ করতেন তিনি। কিন্তু লকডাউনের পর উত্তরাখণ্ডের পরিযায়ী শ্রমিকদের সাথে বাড়ি ফিরতে নিজের নাম নথিভুক্ত করেন বৃদ্ধা। ৪৫ বছর পর তিনি ফিরে আসেন নিজ বাড়িতে। কিন্তু বাড়ি ফেরার পর বৃদ্ধকে গ্রহণ করতে অস্বীকার করে তার পরিবার। তাকে নিয়ে কোন আগ্রহ দেখাননি তার স্ত্রী(৬৮) এবং দুই ছেলে।
বর্তমানে বৃদ্ধের নাতি ওই গ্রামের প্রধান। গ্রামপ্রধান অজয়পাল চৌহান বলেন, কয়েক বছর আগে সোলানে তাকে খুঁজে পেয়েছিল আমাদের পরিবার। তাকে ফিরে আসতে অনুরোধও করা হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। এত বছর আমাদের কোন খোঁজও নেননি তিনি। আমার দাদী তাকে ক্ষমা করে দিলেও আর গ্রহণ করতে পারবেন না।
আনন্দবাজার/এফআইবি







