নয় দিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি। আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে পণ্য রফতানি শুরু হয় এই স্থলবন্দর দিয়ে।
এ প্রসঙ্গে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছয় সদস্য ও দুজন কাস্টমস এবং ইমিগ্রেশন কর্মকর্তাসহ ১০ জন করোনায় আক্রান্ত হয়। এ কারণে গত ৭ জুন থেকে বাংলাদেশি পণ্য নেওয়া বন্ধ করে দিয়েছিলেন ভারতীয় ব্যবসায়ীরা। এর পর আগরতলা কাস্টমস ও ইমিগ্রেশনের শতাধিক কর্মকর্তা ও কর্মচারীর করোনা টেস্টের ফল নেগেটিভ আসে। এতে সীমিত পরিসরে পণ্য নেওয়া শুরু করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।
আনন্দবাজার/টি এস পি








