প্রানঘাতী করোনা ভাইরাসের থাবায় বিধ্বস্ত ইউরোপের দেশ ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৫২৫ জন মারা গেছেন। দেশটিতে মোাট মৃতের সংখ্যা ১৫ হাজার ৮৮৭ জন। ৪ হাজার ৩১৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৯৪৮ জন।
তবে সুখবর হলো দেশটিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমছে আর সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রবিবার দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৯ জন এবং মোট সুস্থতার সংখ্যা ২১ হাজার ৮১৫ জন।
দেশটিতে ৩ এপ্রিলও ৭৬৬ জন করোনায় মারা গেছেন। আগের দিনগুলোতে এ সংখ্যা অনেক বেশি ছিল। তবে মৃত্যুর সংখ্যাটাও কমতে শুরু করেছে গত পরশু থেকে। ৫ এপ্রিল এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লিও।
আনন্দবাজার/এস.কে








