অনেকেই নখ সুন্দর দেখানোর জন্য নেইল পলিশ ব্যবহার করেন। তবে নেইল পলিশের অংশবিশেষ উঠে গেলে দেখতে ভালো দেখায় না। এছাড়া দীর্ঘদিন নখে নেইল পলিশ রাখলে ক্ষতিগ্রস্ত হয় নখও। জেনে নিন হাতের কাছে রিমুভার না থাকলে কীভাবে নেইল পলিশ ওঠাবেন-
১. টুথপেস্টের সাহায্যেই উঠিয়ে ফেলতে পারেন নেইল পলিশ। প্রথমে গরম পানিতে কিছুক্ষণ হাত ভিজিয়ে রাখুন। আবার অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না। এরপর কিছুক্ষণ পর পুরনো টুথব্রাশে পেস্ট লাগিয়ে ধীরে ধীরে ঘষে উঠিয়ে ফেলুন নেইল পলিশ।
২. স্যানিটাইজার দিয়েও তুলে ফেলতে পারেন নেইল পলিশ। কিছুক্ষণ কুসুম গরম পানিতে নখ ডুবিয়ে রেখে তুলার টুকরো স্যানিটাইজারে ভিজিয়ে উঠিয়ে সহজেই ফেলুন নেইল পলিশ।
৩. কিছুক্ষণ নখ গরম পানিতে ডুবিয়ে রাখুন। এরপর ভিনেগার এবং লেবুর মিশ্রণে তুলা ভিজিয়ে ধীরে ধীরে ঘষে ওঠান নেইল পলিশ।
৪. নেইল পলিশ ওঠাতে অ্যালকোহলযুক্ত হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন।
আনন্দবাজার/টি এস পি








