প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ রবিবার (২৩ আগস্ট) সূচকের উর্ধ্বমুখীতায় লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শুরুর প্রথম পাঁচ মিনিটে লেনদেনে ডিএসইর সূচক বাড়ে ২০ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আরো ৭ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল সোয়া ১০টায় সূচক আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৩০ পয়েন্টে অবস্থান করে। সকাল সাড়ে ১০ টা পর্যন্ত লেনদেন হয়েছে ১৭০ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এই সময় লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ৫৩টির। অপরির্বতিত রয়েছে ৫১টি কম্পানির শেয়ার।
এদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৭৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে তিন কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে ৬০টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ২০টি কম্পানির। অপরিবর্তিত রয়েছে ১১টি কম্পানি শেয়ারের দর।
আনন্দবাজার/ডব্লিউ এস








