বাংলাদেশে অনুমোদিত সেলস পার্টনার হিসেবে এইচটিটিপুল’কে নিযুক্ত করেছে ফেসবুক। এইচটিটিপুল এখন থেকে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং এজেন্সিগুলোকে সহায্য করবে। বিজ্ঞাপনে দিতে ফেসবুককে টাকায় অর্থ পরিশোধ করতে পারবে এইচটিটিপুলের মাধ্যমে। সোমবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ফেসবুক।
ফেসবুকের অনুমোদিত সেলস পার্টনার হিসেবে এইচটিটিপুল বাংলাদেশের স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে ফ্রি উন্নতমানের ফেসবুক মিডিয়া পরামর্শ দেওয়ার জন্য প্রশিক্ষিত। ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে নতুন ও প্রয়োজনীয় কৌশল শিখাতে ফেসবুক ব্লুপ্রিন্টসহ আরো অনেক প্রোগ্রাম ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবে এইচটিটিপুল। প্রতিষ্ঠানটির মাধ্যমে টাকায় ফেসবুককে বিজ্ঞাপনের জন্য অর্থ পরিশোধ করা যাবে। বিশ্বজুড়ে আরও ১০টি মার্কেটে এইচটিটিপুল ফেসবুকের অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।
ফেসবুকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইমার্জিং মার্কেট ডিরেক্টর জর্ডি ফরনিস জানান, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ফেসবুকের জন্য গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি। তাই এদেশের মানুষ ও ব্যবসায়ীদের সাথে আরও বেশি সংযুক্ত হওয়া আমাদের কাছে প্রাধান্য পায়। দক্ষিণ-পূর্ব এশিয়ায় সফলভাবে আমাদের সেলস প্রতিনিধিদের কার্যক্রম সম্প্রসারণের পর এইচটিটিপুলকে বাংলাদেশে ফেসবুকের অনুমোদিত সেলস পার্টনার হিসেবে আনতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, স্থানীয় ও আঞ্চলিক বাজারের ওপর এইচটিটিপুলের যে ব্যাপক ধারণা ও দক্ষতা আছে তার মাধ্যমে আমরা বাংলাদেশের স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে এই সঙ্কটময় পরিস্থিতিতে আরও শক্তিশালী করতে ও তাদের সম্ভাব্য বিস্তৃতিকে আরও ত্বরান্বিত করতে সহায়তা করতে পারবো।’
আনন্দবাজার/এফআইবি








