চট্টগ্রামে খোলা হয়েছে ১১০টি পোশাক কারখানা
প্রকাশ:

বিস্তারিত
বন্দরনগরী চট্টগ্রামে তিনটি ইপিজেডের মোট ১১০ টি পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। সীমিত আকারে এসব কারখানার কাজ কর্ম পরিচালিত হবে।
রবিবার সকাল থেকে এসব কারখানায় হাজার হাজার শ্রমিক কাজে যোগ দিয়েছে। এদিকে গার্মেন্টস কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়েই কারখানা পরিচালনা করবেন তারা।
চট্টগ্রাম ইপিজেডের জিএম খুরশিদ আলম বলেন, পুরোদমে কারখানা কখন থেকে চালু হবে, সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে। আর দেশে চলমান লকডাউনের মধ্যে কারখানা চালু হলে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা ওই এলাকার বাসিন্দাদের।
চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেড এবং কোরিয়ান ইপিজেডে দেশি-বিদেশি প্রায় ২০০'র বেশি কারখানায় ২ লাখ ৭৬ হাজার শ্রমিক কাজ করে থাকেন।
আনন্দবাজার/শহক







