তুরস্কে বাংলাদেশ দূতাবাস আঙ্কারা ও ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মাসব্যাপী চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে “বাংলাদেশ দিবস ২০২১” শিরোনামে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এর আয়োজন করা হয়।
সোমবার শুরু শুরু হওয়া প্রদর্শনীতে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ডক্টর মাহমুদ একে এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান এনডিসির যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্তাম্বুলের ডেপুটি গভর্নর মিজ ওজলেম বোজকুর্ট জেভরেক।
বাংলাদেশ থেকে আগত পাবলিক প্রাইভেট পার্টনাশিপের চেয়ারম্যান ও সচিব মিসেস সুলতানা আফরোজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রদর্শনীটি ২০২২ সালের ৭ জানুয়ারি পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
আলোকচিত্র প্রদর্শনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বাংলাদেশের আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে।
আনন্দবাজার/শহক








