অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারির তুলনায় বেসরকারি ব্যাংকের আমানতের সুদের হার শূন্য দশমিক ৫ শতাংশ বেশি হবে।
তিনি বলেছেন, সরকারির হবে ৫ দশমিক ৫ শতাংশ। আর বেসরকারি ব্যাংকের ৬ শতাংশ হবে। তবে সমান হয়ে গেলে সব আমানত সরকারি ব্যাংকে চলে যেতে পারে।
সচিবালয়ে গত বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অনুষ্ঠিত ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
ব্যাংক খাতে ঋণ ও আমানতের সুদের হার ৯ ও ৬ শতাংশ করার ব্যাপারে সরকার এবার কঠোর বলেও জানান মুস্তফা কামাল।








