২০১৮ সালের শুরুর দিকে দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা ছিল প্রায় তিনশ’রও বেশি। ২০২০ সালের চলতি মাসে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬২-তে। হিসেব করলে গড়ে প্রতি মাসে বন্ধ হচ্ছে দশটি প্রেক্ষাগৃহ। এরমধ্যে নতুন সিনেমা হল নির্মাণের খবর একটি বিরল ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এখন ঢাকা, চট্টগ্রাম, যশোর ও নারায়াণগঞ্জে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহ রয়েছে। এছাড়া ফরিদপুর, মেহেরপুর, মানিকগঞ্জ, দিনাজপুর, বগুড়াসহ বেশিরভাগ জেলাতে একটি করে প্রেক্ষাগৃহ চালু আছে।
অবাক করা বিষয় হচ্ছে, পর্যটন নগরী কক্সবাজারে সিনেমা হল ও সিনেপ্লেক্সের কোনোটাই নেই। অথচ পর্যটনখাতের সঙ্গে এক হয়ে এই জেলায় ভালো মানের বেশ কয়েকটি সিনেমা হল করা যেত।।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, ২০০১-০২ সালেও সারা দেশে প্রায় ১ হাজার ৩০০ প্রেক্ষাগৃহ ছিল। বর্তমানে এ সংখ্যা ৬০টি। সিনেমা হলের মান বাড়ারও সুযোগ নেই। কারণ এখানে ভালো সিনেমা হচ্ছে না। ভালো সিনেমা হলে সব সম্ভব।
নিয়মিত হলের পাশাপাশি ৩৫টির মতো মৌসুম ভিত্তিক হলও রয়েছে। ভালো সিনেমা এলে এবং বিভিন্ন উত্সবে খুলে এসব প্রেক্ষাগৃহের তালা।
হলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘হলে শুধু দেশের ছবি চালাই, তাহলে সিনেমা হল চালু রাখা মুশকিল হবে। কারণ, দেশের ছবির প্রয়োজনমতো সাপ্লাই নেই। সিনেমা হল চালাতে যে পরিমাণ নতুন ছবি দরকার তা তো নির্মিত হচ্ছে না। তাই দেশের ছবির পাশাপাশি বিদেশি ছবিও চালাতে চাই। তবে সর্বপ্রথম দেশীয় ছবির প্রাধান্য থাকবে।’
আনন্দবাজার/তা.তা








