এই বছর সরকার কাঁচা চামড়া রফতানির সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, গত বছর কোরবানির পশুর চামড়ার দাম নজিরবিহীনভাবে পড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু একাার সরকার বাজারে ভারসাম্য আনতে কাঁচা চামড়া ও ওয়েট-ব্লু লেদার বা আংশিক প্রক্রিয়াজাত চামড়া রফতানির অনুমদি দিতে পারে। রফতানির এই সুযোগ দেওয়া হবে, যদি চামড়া নিয়ে গতবারের মতো সমস্যা হয়।
রবিবার ভিডিও কনফারেন্সে চামড়া ব্যবসায়ীদের বৈঠক হয়। সেখানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমন সিদ্ধান্তের কথা জানান।
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্ব করেন। এছাড়া চামড়া শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, রফতানিকারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান, এবারও যদি চামড়ার দামে সমস্যা দেখা যায় তাহলে কাঁচা চামড়া ও আংশিক প্রক্রিয়াজাত চামড়া রফতানির অনুমোদন দেয়া হবে। একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে এই জন্য। রফতানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি।
আনন্দবাজার/এস.কে








