ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. অন্যান্য

শীতে পুরুষদের ত্বক ভালো রাখার উপায়

প্রকাশ:২০ ডিসেম্বর, ২০১৯ সময় ৯:৪৭ পিএম

বিস্তারিত

শীতের শুষ্কতা ছেলে কিংবা মেয়ে বোঝে না। তার সহজ আক্রমণ থাকে আমাদের নিরীহ ত্বকের প্রতি। আর আমাদের একটু অবহেলায়ই ক্ষতিগ্রস্ত হতে পারে ত্বক। ছেলেরা ত্বকের যত্নে উদাসীন হলেও, শীতে সে সুযোগ নেই। কারণ এসময় ত্বকের যত্ন না নিলে আপনি রুক্ষ-শুষ্ক এক মানবে পরিণত হবেন। শীতে ত্বক সুস্থ, সুন্দর ও সতেজ রাখতে এই সাতটি কাজ খুবই জরুরী-

১. মুখ পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করেন সেই অভ্যাস আপাতত তুলে রাখুন। কারণ সাবানে থাকা উচ্চ পি এইচ আপনার ত্বকের ক্ষতির কারণ হতে পারে। তাই মুখ পরিষ্কারের ক্ষেত্রে ক্লিনজার ব্যবহারই সবচেয়ে ভালো। এটি ত্বককে আর্দ্র রাখে এবং মুখ সঠিকভাবে পরিষ্কার করে। শীতকালের পাশাপাশি সারা বছরই ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করার অভ্যাস করতে পারলে ভালো।

২. পুরুষেরা ত্বকের যত্নে নিয়মিত এক্সফোলিয়েট করুন। এর মাধ্যমে আপনার ত্বক স্বাস্থ্যোজ্জ্বল থাকবে। ত্বকের মরা কোষ দূর করে একে ময়েশ্চারাইজ করবে খুব সহজেই। সপ্তাহে দুইদিন পাঁচ কিংবা দশ মিনিটের জন্য এক্সফোলিয়েশন করলেই তা ত্বক ভালো রাখার জন্য যথেষ্ট।

৩. শীত এলে সবেচেয় বেশি আক্রান্ত হয় ঠোঁট। সবচেয়ে সংবেদনশীল অংশ বলেই শীতের সহজ লক্ষবস্তু হয় এই ঠোঁট। লিপবাম কিংবা গ্লিসারিন ব্যবহারের পাশাপাশি নিয়মিত নিতে হবে ঠোঁটের যত্ন। ঠোঁট ভালো রাখতে মাঝে মাঝে স্ক্রাব করতে পারেন।

৪. ত্বকের আর্দ্রতা বজায় রাখা বা ত্বককে ময়েশ্চারাইজড রাখা শীতের সময়ে সবচেয়ে জরুরি। কারণ শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকের আর্দ্রতা দ্রুত হারায়। এইসময় ত্বকে ময়েশ্চরাইজার ব্যবহার করলে শুষ্ক ত্বকের সমস্যাগুলো দূর হয় এবং ত্বককে কোমল ও হাইড্রেটেড রাখে।

৫. শীত আসবে আর পায়ের গোড়ালি ফাটবে না, তাতো হয় না! প্রায় সব পুরুষই শীতে এই সমস্যায় পড়েন। বুঝতেই পারছেন, শীতের এই অত্যাচার থেকে বাঁচতে আপনাকে নিতে হবে বাড়তি যত্ন। পায়ের পরিচর্যার পাশাপাশি খেয়াল রাখতে হবে জুতার দিকেও। পা-ঢাকা জুতা পরলে এই সময়ে তা আরামদায়ক হবে। পরতে হবে মোজাও। আর পা যদি ফেটেই যায় তাহলে হালকা গরম পানিতে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন। এরপর ভালো করুন ফুট ক্রিম লাগান।

৬. শীত এলে গোসল নিয়ে গড়িমসি করেন বেশিরভাগ পুরুষ। কিন্তু পরিচ্ছন্নতার জন্য নিয়মিত গোসল তো করতেই হবে। আর তাই গরম পানির উপর নির্ভরশীল হয়ে পড়েন। কিন্তু অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল ত্বকের জন্য ক্ষতিকর। এটি ত্বককে আরও শুষ্ক করে তোলে। তাই ঠান্ডা পানিকে যদি এড়িয়ে চলতেই চান তবে হালকা গরম পানিতে গোসল করুন।

৭. দাড়ি পুরুষের সৌন্দর্য বাড়ায় কয়েক গুণ। কিন্তু শীতের শুষ্কতার সঙ্গে লড়াই করে দাঁড়ি সুন্দর রাখা সহজ বিষয় নয়। এইসময় আপনার দাড়ি শুষ্ক হয়ে সহজেই ভেঙে যেতে পারে। এক্ষেত্রে প্রয়োজন বিয়ার্ড অয়েল। এটি আপনার দাড়ি এবং ত্বকের নিচে ভালোভাবে প্রয়োগ করুন। এটি দাড়িকে নরম এবং ময়েশ্চরাইজড রাখতে সহায়তা করবে।

    আনন্দবাজার/ইউএসএস

ট্যাগ

  • উপায়
  • ত্বক
  • পুরুষদের
  • ভালো
  • রাখার
  • শীতে

এ বিভাগের আরো খবর

সব খবর
—

Get 50 Free Chips at Casino

৪ ফেব্রুয়ারি, ২০২৬

খালেদা জিয়ার স্মরণে ঢাবি ছাত্রদলের শোকবই উন্মুক্ত

৪ জানুয়ারি, ২০২৬

দুই উপদেষ্টার সাথে ভারত ফেরত হাইকমিশনারের বৈঠক

৩০ ডিসেম্বর, ২০২৫

আবারও নির্বাচনী মাঠে ফিরলেন মাসুদুজ্জামান

১৯ ডিসেম্বর, ২০২৫

১৩ বছর পর ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন

১৭ ডিসেম্বর, ২০২৫

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান নাহিদের

১৪ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদির ছবি আঁকা হেলমেটে আশিক চৌধুরীর জাম্প

১৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপি থেকে জামায়াতে গেলেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

১৩ ডিসেম্বর, ২০২৫
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • —

    Get 50 Free Chips at Casino

  • খালেদা জিয়ার স্মরণে ঢাবি ছাত্রদলের শোকবই উন্মুক্ত

  • দুই উপদেষ্টার সাথে ভারত ফেরত হাইকমিশনারের বৈঠক

  • আবারও নির্বাচনী মাঠে ফিরলেন মাসুদুজ্জামান

  • ১৩ বছর পর ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন

  • ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান নাহিদের

  • ওসমান হাদির ছবি আঁকা হেলমেটে আশিক চৌধুরীর জাম্প

  • বিএনপি থেকে জামায়াতে গেলেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

  • শিক্ষা ক্যাডারের ২৭০৬ জন কর্মকর্তা পেলেন পদোন্নতি

  • ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

  • জয়পুরহাটে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষকদলের মানববন্ধন

  • জয়পুরহাটে বিএনপি নেতার ব্যক্তিগত উদ্যোগে- ৫শ' দরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ

  • জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় জায়ামাত নেতার মৃত্যু

  • সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আগেই ছিলাম ভালো!

  • জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজের ৫দিনব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

  • মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক কমিটির প্রথম সভা

  • খোকার লাশ

  • পশ্চিম মামুদপুর আবাসিক সোসাইটির কার্যকরী কমিটি গঠন

  • দরিয়া-ই-নূর’ কোথায় জানে না আহসান মঞ্জিল জাদুঘর কর্তৃপক্ষ

  • এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং ও পিআর প্রধান হলেন সালাহউদ্দিন মামুন

  • সংবাদপত্রের ওপর আক্রমণ সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টার প্রেস উইং

  • হিজবুল্লাহর বৃষ্টির মতো রকেট হামলা : দিশেহারা ইসরাইল

  • জাতিসংঘ মহাসচিবকে ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা