লম্বা চুলের শখ প্রায় সব নারীরই আছে। তবে অনেকেরই চুল সহজে বাড়তে চায় না। বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করার পরও চুলের স্বাস্থ্য ফেরে না। তবে এজন্য ভরসা রাখতে হবে প্রাকৃতিক উপাদানে। মাত্র ৩ উপাদান ব্যবহারেই আপনি পেতে পারেন লম্বা ও ঘন কালো চুল। সেইসাথে এসব উপাদান ব্যবহারে চুল পড়া ও খুশকির সমস্যারও সমাধান হবে। তো চলুন জেনে নেয়া যাক চুল লম্বা করতে কী কী ব্যবহার করবেন-
আপেলের বীজ ও ভিনেগার
আপেলের বীজ ও ভিনেগারে থাকা পুষ্টি উপাদান চুলকে মজবুত করে তুলে। আপেলের বীজে রয়েছে অনেক গুণ। এছাড়া ভিনেগার মাথার ত্বকের আর্দ্রতা ঠিক রাখে।
আপেলের বীজ প্রথমে বেটে নিন। তারপর সেই বীজের সাথে ভিনেগার মিশিয়ে নিন। এবার মিশ্রণটি চুলে ব্যবহার করুন। কিছুক্ষণ পর শুকিয়ে গেলে ভালো করে শ্যাম্পু করে নিন। এতে চুল হবে লম্বা ও স্বাস্থ্যোজ্জ্বল।
পেঁয়াজ
চুলের জন্য অনেক উপকারী পেঁয়াজের রস। এতে এমন উপকারী উপাদান আছে যা চুল মজবুত করতে সাহায্য করে। পেঁয়াজের রসে থাকা সালফার চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। এতে চুল সহজেই বড় হয়।
প্রথমে পেঁয়াজ কেটে নিন, তারপর তা ব্লেন্ড করে এর রস ছেঁকে চুলের গোড়ায় ব্যবহার করুন। এরপর ১৫ মিনিট রেখে ভালো করে শ্যাম্পু করে নিন।
ডিম
চুলের স্বাস্থ্য ভালো রাখতে প্রয়োজন প্রোটিনের। সেজন্য ডিম ব্যবহার করতে পারেন। প্রথমে ডিম ফাটিয়ে নিয়ে কুসুম আলাদা করে ফেলুন। এরপর সাদা অংশে ১ চামচ মধু ও ২ চামচ অলিভ তেল মেশান। এই মিশ্রণটি চুলে মেখে নিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
আনন্দবাজার/ টি এস পি








