জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৭ সালে চলচ্চিত্র থেকে বিদায় নেন অভিনেত্রী শাবানা। তবে কি কারণে হঠাৎ বিদায় নিলেন শাবানা? সেটা জানা ছিল না কারোরই। অবশেষে মিলল সেই অজানা প্রশ্নের উত্তর। শাবানার পারিবারিক সূত্রে জানা গেছে, কেবল অভিনয় ছাড়াই নয়, রীতিমতো ‘তওবা’ করেছিলেন ষাট থেকে নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী।
জানা গেছে, ১৯৯৭ সালে শাবানার আমেরিকা প্রবাসী মেয়ে সুমী ইকবালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তিনি নিয়ত করেন, মেয়েকে ফিরে পেলে জীবনে আর কখনোই অভিনয় করবেন না। বরং সিনেমা জগৎ ছেড়ে ধর্ম চর্চায় মন দিবেন তিনি। মেয়েকে ফিরে পাওয়ার পর অভিনয়, চলচ্চিত্র ছাড়ার পাশাপাশি দেশও ছাড়েন তিনি। এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন আমেরিকায়।
তিন সন্তানের জননী শাবানা। বড় মেয়ে সুমী ইকবাল পড়াশোনা শেষ করে বিয়ে করেছেন। ছোট মেয়ে ঊর্মি সাদিক হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। ছেলে নাহিন সাদিক রটগার্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে চাকরি করছেন।
আফরোজা সুলতানা রত্না, শাবানা নামেই অধিক পরিচিত। ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে 'নতুন সুর' চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু তার। ৩৬ বছরের কর্মজীবনে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেন ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই অভিনেত্রী।
আনন্দবাজার/ টি এস পি








