ভারতীয় মহিলা ক্রিকেট তারকা 'মিতালি রাজে'র বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে। ‘সাবাস মিঠু’ নামের সিনেমায় মিতালির চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেছে। এতে মাথায় হ্যাট আর গায়ে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে ব্যাট হাতে দেখা গেছে তাপসীকে। তাকে হুবহু মিতালির মতোই দেখাচ্ছে পোস্টারে।
টুইটারে পোস্টারটি শেয়ার করেছেন তাপসী নিজেই। ক্যাপশনে তিনি মিতালিকে গেম চেঞ্জার বলে সম্বোধন করেছেন। তাপসীর টুইটের জবাবে সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছেন বলে জানান মিতালি রাজ। ‘রইস’ সিনেমার পরিচালক রাহুল ঢোলাকিয়ারই ‘সাবাস মিঠু’র সিনেমাটি পরিচালনা। তবে এতে তাপসীর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো প্রকাশ করেনি।
আনন্দবাজার/তাঅ








