আগামি ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) "জাতীয় বস্ত্র দিবস" উপলক্ষে দুইদিনব্যাপী বস্ত্রমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সাথে বস্ত্রশিল্পের উন্নয়ন এবং রফতানি খাতের সচ্ছলতায় অনুপ্রানিত করতে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ৯টি সংগঠনকে প্রদান করা হবে।
৭ জানুযারি বহুমুখী বস্ত্র মেলা উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া এসব তথ্য দেন।
আগামী ৯ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বস্ত্র দিবসের মূল অনুষ্ঠান এবং ৯ থেকে ১১ জানুয়ারি তিন দিনব্যাপী বহুমুখী বস্ত্র মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সচিব।
তিনি বলেন, ‘তবে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু উপলক্ষে মেলা বন্ধ থাকবে, ওইদিন বাণিজ্য মেলাও বন্ধ থাকবে।’
সচিব আরও জানান, ‘উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম।
দেশের রফতানি আয়ের ৮৪ দশমিক ২০ শতাংশ অর্জিত হয় এ খাতে থেকে। দেশের মোট জিডিপির প্রায় ১২ শতাংশ আসে বস্ত্রখাত থেকে। তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ বাংলাদেশের সমাজ জীবনে এক উল্লেখযোগ্য পরিবর্তন সাধন করেছে। বর্তমানে বস্ত্রখাতে প্রায় ৫০ লক্ষ শ্রমজীবী কর্মরত রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ ভাগ শ্রমজীবী নারী এবং এসব কর্মকাণ্ড নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্মাননা পাচ্ছে যেসব সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ), বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ), বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ (এনসিসিবি)।
আনন্দবাজার/তা.অ








