করোনাভাইরাসের প্রভাবে এবার গাড়ি উৎপাদন বন্ধ হতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় কোম্পানি নিশানের। চীনা যন্ত্রাংশের অভাবে তারা জাপানের একটি কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে। ওই কারখানায় নিশানের সেরেনা ও এক্স-ট্রেইল মডেলের গাড়ি তৈরি করা হয়।
এক বিবৃতিতে নিশান কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ স্বল্পতার কারণে জাপানের কিয়ুশু এলাকার কারখানাটি আগামী ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে দেশটির অন্যান্য কারখানায় যথারীতি উৎপাদন কাজ চলবে।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে অন্যতম গাড়ি নির্মাণ শিল্প। কারণ বিশ্বের বেশির ভাগ ব্র্যান্ডই মোটর যন্ত্রাংশের জন্য চীনের ওপর নির্ভরশীল। এর মধ্যে করোনাভাইরাসের উৎস ও সবচেয়ে বেশি আক্রান্ত হুবেই প্রদেশের উহান শহর হচ্ছে দেশটির অন্যতম যন্ত্রাংশ প্রস্তুতকারী এলাকা।
আনন্দবাজার/তাঅ








