আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে নানা কেলেংকারিতে নাম জড়াচ্ছে ট্রাম্প। এবার সাবেক মডেল অ্যামি ডরিস ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। ১৯৯৭ সালে অ্যামি ট্রাম্পের কাছে যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন বলে দাবি করছেন তিনি।
অ্যামি জানিয়েছেন, ঘটনার সময় তার বয়স ২৪ বছর ছিল। ঘটনাটি ঘটেছিল ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট চলাকালে।
অ্যামি আরও জানান, ভিআইপি বক্সের বাথরুমের সামনে আমার ওপর হামলে পড়ে ট্রাম্প। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর আমাকে চুমু খাওয়ার চেষ্টা করে। আমার নিতম্ব, বুক সব কিছু স্পর্শ করছিল ট্রাম্প। এতটাই শক্ত করে আমাকে জাপটে ধরেছিল যে, আমি শতচেষ্টাতেও নিজেকে ছাড়াতে পারিনি।
তবে নিজের আইনজীবীর মাধ্যমে অ্যামির অভিযোগকে অস্বীকার করেছেন ট্রাম্প।
এর আগেও ট্রাম্পের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন বিভিন্ন মডেল ও পর্নস্টার।
আনন্দবাজার/টি এস পি








