খাদ্যবান্ধব ওএমএস ও টিসিবির প্রভাবে বর্তমানে প্রতি কেজিতে ৫-৬ টাকা কমেছে চালের দর। আরো সহনশীল হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁর পোরশা উপজেলার সড়াইগাছী মোড়ে ওমমএস বিতরণ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন- সারাদেশে নিরবচ্ছিন্ন, সুষ্ঠ ভাবে খাদ্যবান্ধব, ও এমএস বিতরণ হচ্ছে। এসব কর্মসূচীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠি, দরিদ্র-নিম্ন আয়ের পরিবার ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাচ্ছেন। বিতরন কার্যক্রমে এখন পযন্ত কোথাও কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে জানান মন্ত্রী। রোপা আমন মৌওসুমে কৃষকরা যাতে উৎপাদিত ধানের নায্য মূল্য পায় সেদিকে খেয়াল রেখে পরিকল্পনা গ্রহনের কথাও জানান মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এসময় মন্ত্রী উপকারভোগী পসাধারণ মানুষের সাথে কথা বলে খোঁজ খবর নেন। তাঁর সঙ্গে খাদ্য বিভাগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।








