এপ্রিলের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। এই ঘোষণার পর এখন অবৈধ প্রবাসী বাংলাদেশিরা সাধারণ ক্ষমার আওতায় কোনো আর্থিক জরিমানা না দিয়েই দেশে ফিরে যেতে পারবেন। ২ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ ক্ষমার আওতায় যারা দেশে ফিরবেন তাদের বিমানের টিকিটসহ সব ধরনের খরচ বহন করবে কুয়েত সরকার। যারা দেশে ফিরবে তারা আবার কুয়েতে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। নির্দিষ্ট স্থানে কিছু সময়ে জন্য থাকতে হবে তাদের কুয়েত ছাড়ার পর। সেই সময়ের সব ধরনের খরচ বহন করবে কুয়েত সরকার।
দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের আগামী ১৬ এপ্রিলের মধ্যে কুয়েতের নিম্নে দেওয়া ঠিকানা গুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।
মহিলাদের জন্য ঠিকানা :
ব্লক-১, রোড-৭৬, ফারওয়ানিয়া-কুয়েত।
পুরুষদের জন্য ঠিকানা :
ব্লক-১ ,রোড-১২২ , ফারওয়ানিয়া-কুয়েত।
আনন্দবাজার/এস.কে








