ছুটিতে স্বল্প আকারে কাজ করবে রাজস্ব বোর্ড
প্রকাশ:

বিস্তারিত
সরকার ঘোষিত ছুটির মধ্যে স্বল্প আকারে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বোর্ডের দ্বিতীয় সচিব মোহাম্মদ মেহরাজুল আলম সম্রাট স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানান।
ওই আদেশে বলা হয়, করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন আমদানিকৃত নিত্য প্রয়োজনীয় পণ্য, মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ,পোল্ট্রি-ডেইরি-মৎস্য শিল্পের খাদ্য, কৃষি যন্ত্রপাতি ও উপকরণও উপকরণ এবং কূটনৈতিক কার্যক্রম সচল রাখার জন্য সকল কাস্টম হাউজ ও কাস্টম স্টেশনগুলোতে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে পূর্বে জারিকৃত আদেশ বাতিল করা হয়েছে বলেও ওই নির্দেশে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, সারা দেশে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে। গেল ২৬ মার্চ থেকে তিন দফায় ছুটি বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
আনন্দবাজার/শহক







