নভেল করোনাভাইরাসের কারণে সম্প্রতি লকডাউন করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। গত এক সপ্তাহে সারাবিশ্বব্যাপী করোনভাইরাসে মৃতের সংখ্যা দ্বিগুণ হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রেট জার্নাল এই তথ্য নিশ্চিত করেছে।
করোনাভাইরাসের বর্তমান সঙ্কটের প্রতিক্রিয়া হিসাবে শুক্রবার ক্যালিফোর্নিয়া এবং নিউইয়র্ক শহরের জরুরি অবস্থার জোরদার করা হয়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়িদের উপর এই বিধিনিষেধ আরোপ করেছে দেশটি।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম জানান, এই এলাকার চল্লিশ লক্ষ বাসিন্দাকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়ার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুওমো জানান, রাজ্যের সকল কর্মীকে প্রয়োজনীয় সকল ধরণের সেবা দেওয়া হবে। প্রত্যেকে নিজ বাড়িতে নিরাপদে থাকুন এবং সরকারি আইন মানুন। যদি কেউ সরকারি আইন অমান্য করেন তাহলে তাদের জরিমানা গুণতে হবে।
তিনি আরও জানান, অন্যান্য রাজ্যের চেয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে সংক্রমণে আক্রান্ত রয়েছে ৭ হাজার ১০২ জনের। এছাড়া নিউইয়র্ক শহরে আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যেতে পারে। ইতোমধ্যে হাসপাতালগুলোতে প্রচন্ড চাপ বাড়ছে।
এদিকে যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে মৃত্যুর হার বেড়েছে। গেল ১৩ মার্চ আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৭০০ জন। কিন্তু এক সপ্তাহের যেতে না যেতেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৩২ জনে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যে নিউ ইয়র্ক , ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়ায় করোনার প্রদুর্ভাব সবচেয়ে বেশি।
আনন্দবাজার/শাহী








