কোয়ারেন্টাইনে আটকে পড়া মানুষদের নানা উপায়ে বিনোদন দিয়ে যাচ্ছেন তারকারা। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে তাদের পিলো বা বালিশ চ্যালেঞ্জ।
বিশ্বব্যপী চলমান করোনা পরিস্থিতিতে লকডাউনে আছে মানুষ। এ সময় কোয়ারেন্টাইনে আটকে পড়া মানুষদের বিভিন্ন উপায়ে বিনোদন দিয়ে যাচ্ছেন তারকারা। সম্প্রতি ভার্চুয়াল দুনিয়ায় ভাইরাল হলো তাদের বালিশ চ্যালেঞ্জ।
কি সেই চ্যালেঞ্জ? আর কিছুই না, নারী তারকারা বালিশ গায়ে পরছেন গাউনের মতো করে। প্রথমে শুরু করেন ব্রিটিশ তারকা অ্যানি হ্যাথওয়ে। নীল আর সাদা বালিশ কোমরে বেঁধে তৈরি করেছেন গাউন। ইন্সটাগ্রামে দেওয়ার সাথে সাথে ঝড় তুলেছে এই ট্রেন্ড।
[caption id="attachment_32587" align="aligncenter" width="512"]
নেহা কাক্কাড়[/caption]
চ্যালেঞ্জে পিছিয়ে নেই ভারতীয় তারকারাও। চ্যালেঞ্জ নিয়েছেন নেহা কাক্কাড়, পায়েল রাজপুতের মতো তারকারাও।
আনন্দবাজার/শাহী







