স্টার্টআপের উন্নয়নে নীতিগত সহায়তা, অবকাঠামো এবং দক্ষ জনবল তৈরি করতে একসাথে কাজ করার অঙ্গীকার করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব)।
ভিসিপিয়াব সভাপতি ও পেগাসাস টেক ভেঞ্চারের জেনারেল পার্টনার শামীম আহসানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল সম্প্রতি এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের সাথে এফবিসিসিআই কার্যালয়ে এক বৈঠকে এসব কথা বলেন।
ভিসিপিয়াব সভাপতি বলেন, আমরা স্টার্টআপ এবং তথ্যপ্রযুক্তি খাত থেকে ২০২৫ সাল নাগাদ বাংলাদেশের জিডিপিতে ২ শতাংশ পর্যন্ত অবদান রাখতে চাই। তা ছাড়া ১৫ লাখ মানুষের কর্মসংস্থান করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সহ-সভাপতি হাবিবুল্লাহ ডন ও আমিন হেলালি, বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক শফিকুল আজম, কন্সটেলেশন এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান বিনিয়োগ কর্মাকর্তা তানভীর আলি, অ্যাংকরলেস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহাত আহমেদ, এথেনা ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা মাহবুব মজুমদার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা গফফার ঢালি।
মো. জসিম উদ্দিন বলেন, স্টার্টআপ তথা দেশের অর্থনীতির উন্নয়নের জন্য ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি বিনিয়োগ টেকসই করতে হবে। এই খাতের উন্নয়নের জন্য আমরা ভিসিপিয়াবের সাথে একসাথে কাজ করাবো।
শামীম আহসান বলেন, স্থানীয় স্টার্টআপে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়তার মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি ১৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবো।
আনন্দবাজার/এম.আর








