নতুন বছরের পথযাত্রার শুরুতেই বৈদ্যুতিক গাড়ির (ইভি) করে নেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে ইউরোপের গাড়ি নির্মাতারা। এই গাড়িগুলো কার্বন নিঃসরণের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে রাখতে পারবে বলেও জানান নির্মাতারা। খবর: দ্য গার্ডিয়ান।
এর আগে যেসব ইভি বাজারে নিয়ে আসা হয়েছিল, সেগুলো সীমিত পরিসরে বিক্রি করা হয়ে ছিল। তবে নতুন বছরে এ গাড়িগুলো বৃহৎ পরিসরে বাজারে নিয়ে আসা হবে। যার ফলে সাধারণ মানুষের মধ্যে এসব গাড়ি ক্রয়ের সুযোগ থাকবে। মিনি, ভক্সহ্যাল ক্রোসা ও ফিয়াট ৫০০-সহ বিখ্যাত সব ব্র্যান্ডের নামে এই গাড়িগুলো এ বছর থেকে বাজারে পাওয়া যাবে।
আইএইচএস মার্কিটের পরিসংখ্যানে বলা হয়েছে, এ বছরের শেষের দিকে বিভিন্ন কোম্পানি ১৭৫টি ইভি মডেল বাজারে নিয়ে আসতে পারে। তবে ২০২৫ সাল নাগাদ ইভি মডেলের সংখ্যা ৩৩০ ছাড়িয়ে যেতে পারে।
বিগত বছরের তুলনায় গেল বছর ব্রিটেনে বিক্রি ৩ দশমিক ৪ শতাংশ বাড়ায় মোট ইভি বিক্রি হয়েছিল ৮০ হাজার। এ বছর তা ৫ দশমিক ৫ শতাংশ নিয়ে ১ লাখ ৩১ হাজারে দাঁড়াতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গের নিউ এনার্জি ফিন্যান্সের প্রতিবেদনে।
২০১৮ সালে অতিরিক্ত কার্বন নিঃসরণের জন্য ব্রিটেনে কোম্পানিগুলোকে ২ হাজার ৮৬০ কোটি পাউন্ড জরিমানা করা হয়ে ছিল। আর এ পরিস্থিতিতে গাড়ি কোম্পানিগুলোকে অঞ্চলটির কার্বন নিঃসরণ আইনের সঙ্গে সংগতি বজায় রাখার জন্য অল্প সময়ের মধ্যে বড় পরিবর্তন আনতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আনন্দবাজার/এম.কে







