ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। আজ রবিবার দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থার (বিএনপিবি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের খোঁজে নিবিড় তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
গত শুক্রবার ৬ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্পে ৮ আহত হয়েছেন শতাধিক মানুষ। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের আশায় গেছেন প্রায় ১৫ হাজার লোক। এদের অনেকে পর্বতগুলোতে আশ্রয় নিয়েছেন এবং বাকিরা উদ্ধাস্তু কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছেন।
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থার প্রধান দ্বিকোরিতা কার্নাওয়াতি শনিবার স্থানীয় টেলিভিশনকে সতর্ক করে বলেছেন, ওই এলাকায় আরও একটি ভূমিকম্প হতে পারে। যা থেকে সুনামিও ঘটতে পারে। সেজন্য স্থানীয়দের সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।
আনন্দবাজার/টি এস পি







