মহামারী করোনাভাইরাসের কারণে চলতি বছরে মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধিতে (জিডিপি) কোনো লক্ষ্যমাত্রা ধরবে না চীন। দেশটির পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে এ ঘোষণা দেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
১৯৯০ সালের পর এই প্রথম দেশটিতে অর্থবছরে জিডিপি’র কোনো লক্ষ্যমাত্রা ধরা হলো না বলে জানায় বিবিসি।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস সারাবিশ্বে মহামারী আকার ধারণ করে। ইতোমধ্যে চীন করোনার প্রকোপ অনেকটা কাটিয়ে উঠতে পারলেও অচলাবস্থার কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় বছরের প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে ৬.৮ শতাংশ।
প্রধানমন্ত্রী লি কেকিয়াং জানান, 'আমাদের দেশকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। করোনা মহামারী অনিশ্চয়তা, বিশ্ব অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য পরিবেশের কারণে এসব নিয়ে ভবিষ্যদ্বাণী করাটা কঠিন হয়ে পড়েছে।
এদিকে চলমান সংকটে বেকারত্ব বেড়ে সামাজিক স্থিতিশীলতা যেন হুমকিতে না পড়ে সেকারণে অর্থনীতি উজ্জীবনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কংগ্রেসে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নেতারা।
আনন্দবাজার/তা.তা








